বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদ আলী এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৬ এপ্রিল দামুড়হুদা উপজেলার কলাবাড়িয়া দক্ষিণপাড়ার রবিউল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে শাহিদা বেগম রনি নামের এক নারীকে হত্যা করেন। এ ঘটনায় শাহিদা বেগমের ভাই হাফেজ আব্দুল মতিন বাদী হয়ে মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই তোবারক আলি আদালতে প্রতিবেদন জমা দেন।
.png)
মামলায় ১৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।