ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩
সিরাজগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে আলু, পেঁয়াজের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা ও (এমআরপি) স্যালাইনের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

শনিবার দুপুরে শহরের দরগা রোড, বাহিরগোলা বাজার ও সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।  

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, পেঁয়াজ, আলু ও (এমআরপি) স্যালাইনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়ার অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

ব্যবসায়ীরা হলেন, শহরের বাহিরগোলা বাজারের শামসুল সবজি ভান্ডারকে ১ হাজার, শামা সবজি ভান্ডারকে ১ হাজার, আকতার আলি সবজি ভান্ডারকে ১ হাজার, দরগা রোডে স্যালাইনের নির্ধরিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়ায় পাল এন্ড সন্স ফার্মেসিকে ৮ হাজার ও ছোনগাছা বাজারের শরিফ স্টোরকে ৩ হাজার টাকাসহ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা আছে কিনা, ক্রয়- বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য অনুরোধ করাসহ মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।

এ অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার মো. আইয়ুব আলী ও সদর থানা পুলিশের সহায়তায় পরিচালিত হয়েছে।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!