ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলুর মূল্য তালিকা না থাকায় জরিমানা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৩
আলুর মূল্য তালিকা না থাকায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।

তিনি বলেন, বৃহস্পতিবার সরকার আলু, পেঁয়াজ ও ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সেটি নিশ্চিতের জন্যই আজ বাজারে তদারকি করা হয়। এ সময় জরিমানা আদায় করা হয়েছে।

Advertisement

অভিযানে মেসার্স টুটুল এন্টার প্রাইজকে ৫০০ টাকা ও আমিন ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!