প্রত্যক্ষদর্শীরা জানায়, সুজয়ের সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
.png)
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিভেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেলুন ঘর থেকে বৈদ্যুতিক শর্ট-শার্কিটে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।