ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে চোরাই গরু-পিকআপসহ গ্রেফতার ২

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ঝালকাঠিতে চোরাই গরু-পিকআপসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে চোরাই গরু ও একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের শের আলী হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার (৩৮) ও বরিশাল কালিজিরা এলাকার কাদের জোমাদ্দারের ছেলে মো. আশিকুর রহমান (২৮)।

Advertisement

পুলিশ জানায়, গত শুক্রবার উপজেলার রায়াপুর এলাকার শামিম হাওলাদারের গোয়াল ঘরে তার দুটি গরু দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে গাভি গরুটি পান কিন্তু বাছুরটি না পেয়ে একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতে পটুয়াখালী জেলার দুমকী থানা পুলিশের সহায়তায় চোরাই গরু ও একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়। 

নলছিটি থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!