শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা ডিবির ওসি এনামুল হক চৌধুরী। আটককৃত সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নম্বর গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের চেয়ারম্যান বাড়ি আমিন উদ্দিনের ছেলে।
ডিবির ওসি এনামুল হক চৌধুরী জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ সুমনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১০টি মোবাইল উদ্ধার করা হয়। চোরাইকৃত ওই মোবাইলগুলোর বাজার মূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা।
.png)
তিনি আরো জানান, উদ্ধারকৃত মোবাইলগুলো কুমিল্লা ও চাঁদপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্নস্থান থেকে অজ্ঞাতনামা চোরদের কাছ থেকে কম মূল্যে কিনতেন সুমন। পরে সেগুলো বেশি মূল্যে বিক্রির জন্য নিজের কাছে রাখতেন। তার বিরেুদ্ধে কচুয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।