ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নিজ পেটেই ছুরি চালালেন স্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩
স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নিজ পেটেই ছুরি চালালেন স্ত্রী
ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিজ পেটে ছুরিকাঘাতে তাসলিমা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল।

নিহত তাসলিমা আক্তার (২২) শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কোরবান আলীর স্ত্রী।

পুলিশের ধারণা, স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন তাসলিমা। 

Advertisement

স্থানীয়রা জানায়, পরিবারের ঋণ নিয়ে গত মঙ্গলবার তাসলিমার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এর জেরে তিনি নিজেই তার পেটে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাসলিমাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

ওসি নাজমুল হক কামাল জানান, স্থানীয়রা বলছেন তাসলিমা নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে মারা গেছেন। তবে, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!