শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চডার মাথায় মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত রাসেল পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালুপুর গ্রামের তোফাজ্জেল হোসেন ভান্ডারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার।
.png)
জানা যায়, শনিবার সকালে মাছ ধরা শেষে জাল মেরামত করছিলেন তারা। এ সময় সিগারেট খাওয়া নিয়ে রাসেল ও রিয়াজের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজকে চড় মারেন রাসেল। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রাসেলে পেটে আঘাত করেন রিয়াজ। এ সময় রাসেলকে বাচাঁতে এগিয়ে এলে মামুন নামে আরেক জেলেকে জখম করেন তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজকে আটক করেছে পুলিশ।