সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী যুবক তার ৪৭ বছর বয়সী প্রেমিকাকে ২০২০ সালের ১৭ আগস্ট হত্যা করেছিলেন।
প্রতিবেদনে জানানো হয়, প্রায় তিন বছর আগে ড্যান্ট্রাভিয়াস জামাল ম্যাকনিল ও ক্যাটি হাউক বেটাউনের একটি হোটেলে চেকইন করেন।
.png)
কয়েক ঘণ্টা পর বেটাউনের পুলিশ একটি বিশৃঙ্খলার অভিযোগ পায়। তারা হোটেলে পৌঁছে কথিত হিস্টিরিয়াগ্রস্ত ম্যাকনিলকে দেখতে পান। ঘটনাস্থলে একটি ছুরি পাওয়া যায় এবং হাউকের ঘরে রক্তের বন্যা দেখা যায়। হাউককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
হ্যারিস কাউন্টির জেলা অ্যাটর্নি কিম ওগ জানিয়েছেন, ওই নারীকে কমপক্ষে ২৭ বার ছুরিকাঘাত করা হয়েছিল, যার মধ্যে দুবার তার হার্টে আঘাত লাগে। ম্যাকনিলকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছিল।
যদিও ম্যাকনিল হত্যার কথা স্বীকার করেছেন, তবে তিনি আত্মরক্ষা করার দাবি করেছেন। তিনি বিচারকের কাছে সর্বনিম্নতম কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
অন্যদিকে অতিরিক্ত জেলা অ্যাটর্নি কিম্বার্লি গার্সিয়ার মতে, ম্যাকনিলের একটি দীর্ঘ অপরাধমূলক ইতিহাস ছিল। তিনি পারিবারিক নির্যাতনের জন্য অতীতেও তিনবার দোষী সাব্যস্ত হয়েছিলেন।