শুক্রবার দুপুরে লক্ষীপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে দোকানে থাকা বেশির ভাগ মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানায়, লক্ষীপুর বাজারে একটি দোকান ঘরে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। পরে তা মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা জগ, মগ ও বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা বাড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় অন্তত ৮টি দোকানের মালামাল।
.png)
দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।