অভিযানে ওই এলাকার মহিপুর থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে মহিপুর বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে উদ্ধার করা শাপলা পাতা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মন্ডল বলেন, যে সব জেলে সরকারের আইন না মেনে সমুদ্রে নিষিদ্ধ মাছ ধরবে তাদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
.png)