ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষ মাখানো গম খেয়ে মরলো ১৫ হাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৩
বিষ মাখানো গম খেয়ে মরলো ১৫ হাঁস
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে পূর্ব শত্রুতার জেরে বিষ মিশিয়ে দরিদ্র দুই পরিবারের প্রায় ১৫টি হাঁস মারার অভিযোগ উঠেছে মুনজিল শেখের বিরুদ্ধে। বুধবার সকালে বহুলী ইউনিয়নের ধীতপুর কানু পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, সদর উপজেলার বহুলীর ধীতপুর কানু পশ্চিমপাড়ার মৃত জুরান শেখের ছেলে ইউসুফ আলী ও তার মা এছাতন বেওয়া।

ক্ষতিগ্রস্ত কৃষক ইউসুফ আলী বলেন, মুনজিল শেখের সঙ্গে দীর্ঘদিন যাবত আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় দরবার সালিশ করেও কোনো মীমাংসা হয়নি। গত রমজান মাসে আমাদের দু’জনকে মারধর করে আহত করেন। পরে উল্টো আমাদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

Advertisement

তিনি আরো বলেন, মামলা দিয়ে হয়রানিসহ নানা দিক দিয়ে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছেন মুনজিল শেখ গং। সকালে আমার ও মায়ের হাঁসগুলো ঘর থেকে বের হয়। বের হওয়ার পর পেছনের মুনজিল শেখের পতিত জায়গায় বিষ মেশানো গম পড়ে থাকতে দেখে তা খেয়ে ফেলে। পরে পানি খাওয়ার জন্য পুকুরে নামতেই একে একে হাঁসগুলো মরতে শুরু করে। পরে আমি পুকুরে নেমে ৫টি মরা হাঁস পাই। আর বাকিগুলো পাওয়া যায়নি। এ সময় স্থানীয় লোকজন গিয়ে বিষ মাখানো গম পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে আমি সদর থানায় একটি অভিযোগ দেওয়ার জন্য চেষ্টা করছি।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় চেয়ারম্যান ও এলাকার মুরুব্বিদের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!