ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ২০ হাজার কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩
ঝিনাইদহে ২০ হাজার কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।

বুধবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার সুমি, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, কাউন্সিলর কায়সার আরেফিন, ডিলার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের মালিক সোহান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এবারো জেলার ৬ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে এক লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় দুই কেজি মসুরের ডাল, দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল মিলবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!