মঙ্গলবার সকালে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাঞ্চারাম রায় সদর উপজেলার আমইর গ্রামের মৃত বঙ্কিম চন্দ্র রায়ের ছেলে।
.png)
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে দিনাজপুর সদর উপজেলার আমইর গ্রামের নিজ জমি সংক্রান্ত জেরে আসামি মাঞ্চারাম রায় তার বাবা বঙ্কিম চন্দ্র রায়কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বঙ্কিম চন্দ্র রায়ের মৃত্যু হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় নিহতের আরেক ছেলে নোহারামের স্ত্রী ফুমুতী রানী রায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসনে ঈমাম নয়ন মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত সব তথ্যপ্রমাণ সাপেক্ষে আজ এ রায় দেন।