ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানগুছি নদীতে ভাসছিল যুবকের মরদেহ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৩
পানগুছি নদীতে ভাসছিল যুবকের মরদেহ
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বয়স প্রায় ৪০ বছর হবে।

সোমবার দুপুর ১২টার দিকে মরদহ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এর আগে, সানকিভাঙা গ্রামের লোকজন মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!