ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১১ সেপ্টেম্বর ২০২৩
সিলেটে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ তাওছিফ (৬) এবং নুরা বেগম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তাওছিফ একই গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে এবং নুরা কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তাওছিফ এবং নুরা বেগম সকাল ১০টার দিকে স্থানীয় মাদরাসার ক্লাস করতে যায়। বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা মাদরাসা সংলগ্ন পুকুর ঘাটে যায়। এ সময় সবার অজান্তে তারা পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে তাওছিফ এবং নুরাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!