শুক্রবার বিকাল ৫টার দিকে উলচা পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে। মৃত মজু মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচা পাড়া এলাকার খাদেম আলীর ছেলে।
জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুরে হাত-মুখ ধুতে যান বৃদ্ধ মজু মিয়া। এ সময় পা পিছলে পুকুরে ডুবে যান তিনি। খোঁজাখুঁজির করে পুকুর থেকে অসচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধের মরদেহ হস্তান্তর করা হয়েছে।