ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৩
কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মো. আবুল কালাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে আটককৃত আবুল কালামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত আবুল কালাম কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া গ্রামের ফজল আহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি আবুল কালামকে আটক করা হলেও অপর এক মাদক কারবারি দৌড়ে পালিয়ে যান। পরে আটককৃত আবুল কালামের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া মামলার বাকি আসামিকেও আটকের চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!