ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সালিশ-বৈঠকে ভাইকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৩
সালিশ-বৈঠকে ভাইকে কুপিয়ে হত্যা
নিহত রেজাউল ইসলাম রাজু- ফাইল ফটো

রংপুরে জমি বিরোধকে কেন্দ্র করে সালিশ-বৈঠকে আপন চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার লাহড়ির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম রাজু ঐ এলাকার হানিফ মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

সদর থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, রাজুর সঙ্গে তার চাচাত ভাইদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় জমি বিরোধকে কেন্দ্র করে সালিশ-বৈঠক বসে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাজুকে দা দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!