ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত পিতা-পুত্র, হাসপাতালে ভর্তি স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ৭ সেপ্টেম্বর ২০২৩
দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত পিতা-পুত্র, হাসপাতালে ভর্তি স্ত্রী
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স

সাতক্ষীরার আশাশুনিতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কদন্ডা কেরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (৪)। এ সময় গুরুতর আহত হয় বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার।

এ ঘটনায় বাসচালক ও বাস হেফাজতে নেয়া হয়েছে। আটক বাসচালক নিজাম মন্ডল সাতক্ষীরা সদরের মো. মাফু মন্ডলের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার শিশুপুত্র এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন।

তারা কদন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পী ও তার শিশু পুত্রের মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হন। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, এ ঘটনায় ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!