ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে বাসের ধাক্কায় শ্রমিক নিহত 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬, ৩১ আগস্ট ২০২৩
নীলফামারীতে বাসের ধাক্কায় শ্রমিক নিহত 
ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় শামসুল হক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মতির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক বোতলাগাড়ী ইউনিয়নের মুচিরহাট এলাকার তবিল উদ্দিনের ছেলে। তিনি জুট মিলের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাচ্ছিলেন শামসুল হক। ওই সময় ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অন্যদিক থেকে আসা বাইসাইকেলে আরোহী শামসুল হককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!