মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে জেলা শহরের ট্যাংকের উত্তরপাড় চকলেট ফ্যাক্টরির সামনে আজাদ অটোরিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুমন মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের রশদ আলীর ছেলে।
জানা যায়, সুমন মিয়া প্রতিদিনের মতো অটোরিকশা চালানো শেষে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গ্যারেজে এর ব্যাটারি চার্জ দিতে যান। এ সময় সুমন মিয়া অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।