মৃত শিশুর নাম রাসেল মিয়া (৪)। সে ঐ গ্রামের নিদু মিয়ার ছেলে।
জানা যায়, মৃত শিশুটির বাড়ির পাশে সুমন মিয়া নামে এক ব্যক্তি বসতঘরের সামনে একটি হাসের ঘর তুলেছেন। ঐ এলাকাটি জঙ্গল থাকায় শিয়াল, সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী রাত হলে উৎপাত করে। তাই ঘরের টিনের বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন সুমন।
.png)
ঘটনার সময় ঐ শিশুটি খেলতে খেলতে টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। শিশুটিকে বাঁচাতে গিয়ে তার মা ও নানি আহত হয়েছেন। গুরুতর আহত শিশুটিকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। পরে বানিয়াচং পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এ ব্যাপারে মৃত শিশুর পরিবার মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।