ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, প্রাণ গেল দু’জনের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ৩ সেপ্টেম্বর ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, প্রাণ গেল দু’জনের
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক থেকে খালে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। স্থানীয়ভাবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রোববার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলার বগুড়া পৌরসভার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার জাকারিয়া হোসেন জাকির ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত আলী ফকিরের মেয়ে রানী খাতুন।

Advertisement

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, চারজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথি মধ্যে আঞ্চলিক সড়কটির ছাতিয়ানি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

একপর্যায়ে প্রাইভেটকারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ঐ দু’জন মারা যান। আহত হন চালকসহ আরো এক যাত্রী। ঘটনার পরপরই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, সম্ভবত ব্রেক ফেল করায় প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!