ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ২

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২ সেপ্টেম্বর ২০২৩
ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ২
ছবি: সংগৃহীত

দিনাজপুর সদরে ট্রাকের ধাক্কায় একরামুল নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।

শনিবার দুপুরে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একরামুল জেলা শহরের গোবরাপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, ইজিবাইকে দু’জন যাত্রীকে নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন একরামুল। পথে পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ইজিবাইকের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক একরামুল। এ সময় আহত হন দু’জন যাত্রী। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলমান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!