রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের খবরটি জানানো হয়েছে। আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’
.png)
ফাবিহার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে ফাবিহা তার স্কুলপড়ুয়া ছোট বোনকে (১৫) নিয়ে নিজ বাসা থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যান। সেখানে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন। এরপর মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।