বুধবার বিকেলে উপজেলার কুপতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরমান জেলা শহরের মাতৃসদন পুরাতন সদর হাসপাতাল এলাকার বাসিন্দা। আরমান পেশায় পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আরমান তার সহযোগীর সঙ্গে কুপতলা ইউনিয়নের স্কুল বাজার এলাকায় এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। এ সময় অসাবধানতাবশত আরমান সেপটিক ট্যাংকের ভেতর পড়ে গভীরে চলে যান। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম এসে তার মরদেহ উদ্ধার করে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসিম রেজা নীলু।