মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান।
মৃত নিক্সন শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে।
.png)
জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর থানার একটি চাঁদাবাজি মামলায় গত ২১ আগস্ট নিক্সন বেপারীকে কারাগারে পাঠান আদালত। সোমবার রাতে খাবার খাওয়ার পর রাত ১০টার দিকে হাজতি নিক্সনের হঠাৎ করে বুকে ব্যথা ওঠে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ সম্পর্কে জেলা কারাগারের চিকিৎসক অখিল সরকার বলেন, হাজতির বুকে ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে আমরা তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করি। একপর্যায়ে তাকে হাসপাতালের জরুরি বিভাগে এনে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগী মারা যান।
মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া রোগীর হাজতি নং ৩০৯৫/২৩। বন্দি আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা আমাদের জানিয়েছে, বন্দি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
তিনি আরও বলেন, এর আগেও নিক্সন বিভিন্ন মামলায় কারাগারে আগমন করেছেন। তিনি আরও আগে থেকেই অসুস্থ ছিলেন। বিষয়টি তার পরিবারও অবগত। আইনি প্রক্রিয়া শেষে বন্দির স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।