ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে হত্যা মামলায় সাবেক শিবির নেতাসহ গ্রেফতার ৫

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৩
নাটোরে হত্যা মামলায় সাবেক শিবির নেতাসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে ওসমান গনিকে কুপিয়ে হত্যার ঘটনায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলা আদালতে পাঠানো হয়। নিহত ওসমান গনি উপজেলার কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা।

গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন আলম, লালপুরের কদিমচিলান ইউনিয়নের মোখলেসুর রহমান, ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল লতিফ প্রামানিক, দুয়ারিয়া গ্রামের নাদিম ও জাকিরুল ইসলাম।

Advertisement

এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। সম্প্রতি তিনি জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। তারই জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় রোববার রাতে নিহত ওসমান গনির ভাই কুতুব উদ্দিন ২৫ জনকে আসামি করে লালপুর থানায় মামলা করেন। সেই মামলায় এ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!