রোববার বিকেলে উপজেলার হাতীবাঙ্গা ইউনিয়নের সবুজপুর এলাকার জিঞ্জিরাম নদী থেকে আমিনুলের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি হাতীবাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের স্বাধীনের ছেলে। অপরদিকে, আব্দুল্লাহ ডাংধরার নিমাইমারী গ্রামের খোকা বেপারির ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিসের সদস্য এএসআই সানোয়ার হোসেন জানান, আমিনুল ইসলাম ও তার ২ সহপাঠীকে নিয়ে দুপুরের পর নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে তারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরার কদমতলীতে তিন কিশোর সাঁতার দেয় নদীর ওপারে যাবার জন্য। স্রোতের কারণে দুই কিশোর পাড়ে উঠলেও আব্দুল্লাহ পানিতে ডুবে নিখোঁজ হয়। এ ঘটনা জানাজানি হলে পানি নেমে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারে নামে। তারা সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে সবাই সহযোগিতা করছি।