নিহত ঐ নারী জেলা সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ওমর ফারুকের মেয়ে। তিনি সকাল থেকে নিখোঁজ ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকজন ব্যক্তি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তারা নদীতে দেখতে পান একটি মরদেহ ভেসে আছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
.png)
শিবগঞ্জ থানার এসআই হাসান আলী জানান, পাগলা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।