মৃত জহুরা ঐ গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে জহুরা বেগম নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও রাতে তার সন্ধান মিলেনি।
.png)
পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, রোববার দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে পরিবারের কারো অভিযোগ নেই।
সরিষাবাড়ীর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে বাড়ির পাশের ডোবার কচুরিপানার নিচ থেকে ঐ বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।