ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়ির পুকুরে ডুবে নিথর শিশু তাপসী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৩ সেপ্টেম্বর ২০২৩
নানাবাড়ির পুকুরে ডুবে নিথর শিশু তাপসী
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু তাপসীর মরদেহ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. তাপসী নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তাপসী ঐ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকার মো. রাসেলের মেয়ে।

জানা যায়, এক মাসে আগে মায়ের সঙ্গে বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকায় অবস্থিত নানাবাড়িতে বেড়াতে আসে শিশু তাপসী। রোববার সকালের দিকে নানাবাড়ির উঠানে খেলছিল সে। হঠাৎ করে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায় তাপসী। বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে একই বাড়ির আরেক শিশু মারিয়া। তার চিৎকার শুনে স্বজনরা এসে তাপসীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঐ শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!