ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে হত্যা মামলার প্রধান আসামি খুন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৩
নাটোরে হত্যা মামলার প্রধান আসামি খুন
ফাইল ফটো

নাটোরের লালপুরে আ. রাজ্জাক হত্যার প্রধান আসামি ওসমান গনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি উজ্জল হোসেন। নিহত ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাইসহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করে। পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

Advertisement

ওসি উজ্জল হোসেন জানান, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!