বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অমরজিৎ মণ্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুরারিকাঠি গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে।
মৃত অমরজিতের মা অপরাজিতা মণ্ডল বলেন, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় আমার ছেলেকে সাপে কামড় দেয়। টের পেয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফারিহা মাসফিকা মালেক বলেন, বিষধর সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।