ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, সড়কেই প্রাণ গেল বাবা-মেয়ের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ১ সেপ্টেম্বর ২০২৩
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, সড়কেই প্রাণ গেল বাবা-মেয়ের
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হন নিহতের স্ত্রী ও আরেক মেয়ে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফকিরহাটের বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহেল ফরাজি  ও তার পাঁচ বছর বয়সী মেয়ে নওরীন। আহতরা হলেন- সোহেল ফরাজির স্ত্রী মিনি বেগম ও বড় মেয়ে নওশীন।

নিহতের স্বজনরা জানান, দুই মেয়ে ও স্ত্রী মিমি আক্তারকে নিয়ে মোটরসাইকেলে খুলনায় আসছিলেন সোহেল। মোটরসাইকেলটি খুলনা-বাগেরহাট সড়কের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সোহেল। গুরুতর অবস্থায় তার ৪ বছরের শিশু নওশীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সোহেলের স্ত্রী মিমি আক্তার ও তার ১২ বছরের অপর মেয়ে গুরুতর আহত হয়। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান বলেন, ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক মোহাম্মদ শাহজাহান সরদারকে আটক করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!