ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন রাকিব

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ৩০ আগস্ট ২০২৩
বিয়ে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন রাকিব
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরেছেন মো. রাকিব হোসেন নামের এক যুবক। বুধবার বিকেলে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুরের কনের বাড়ি থেকে নববধূকে নিয়ে আসেন তিনি।

রাকিব হোসেন উপজেলার টাঙ্গাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের আজিজুল শেখের ছেলে মো. রাকিব। কনে একই উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার এলাকার আলাল মিয়ার মেয়ে মোছা. আফসানা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব হোসেন বড় ভাইয়ের ট্রাভেল এজেন্সি দেখাশোনা করেন। পারিবারিকভাবে রাকিবের বিয়ে ঠিক হলে বড় ভাইয়ের কাছে হেলিকপ্টারে গিয়ে বিয়ের আবদার করে রাকিব। ছোট ভাইয়ের আবদার মেটাতে ১০ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টার ভাড়া করেন। পরে বুধবার হেলিকপ্টারে করে বউ নিয়ে ঘরে ফেরেন রাকি।

Advertisement

রাকিবের ভাই আব্দুল লতিফ বলেন, ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার ভাড়া করি। তার আবদার মেটাতে কাজটি করতে হয়েছে আমাকে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, বিয়েতে গিয়েছিলাম। এ বিয়েকে ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

পাগলা থানার ওসি রাজু আহম্মেদ বলেন, হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার সংবাদ পেয়ে উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!