ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওজন ঠিক না থাকায় ৪ পেট্রল পাম্পকে জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ৩০ আগস্ট ২০২৩
ওজন ঠিক না থাকায় ৪ পেট্রল পাম্পকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের না‌লিতাবাড়ী পৌর শহরে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন পেট্রল পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে আড়াইআনী ও গড়কান্দা বাজার এলাকায় পেট্রল পাম্পগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নন-স্ট্যান্ডার্ড ওয়েইং স্কেল ব্যবহার করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ জ্বালানি তেল বিক্রি করার অপরাধে চার পেট্রল পাম্প মালিককে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে জরিমানা করা হয়। এতে এফইউ ট্রেডার্স, মেসার্স তুষার এন্টারপ্রাইজ, জোনাব আলী ওয়েল স্টোর ও মেসার্স অপু ট্রেডার্স প্রত্যককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অর্থ দণ্ডাদেশ প্রদান ক‌রেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হি‌মেল রি‌ছিল। এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের পরিদর্শক খেলা রাণী করসহ অন্যান্য কর্মকর্তারা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!