ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ভোক্তা অধিদফতরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৯ আগস্ট ২০২৩
নওগাঁয় ভোক্তা অধিদফতরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ডাবের মূল্য প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় নওগাঁয় ডাবের বাজারে অভিযান চালিয়ে তিন ডাব বিক্রেতাসহ চারটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। 

রুবেল আহমেদ বলেন, ঢাকায় ডাব ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের মতবিনিময় সভা হয়েছে। অযৌক্তিকভাবে কেন ডাবের দাম বৃদ্ধি করা হয়েছে সেই সভায় আলোচনা করা হয়। মহাপরিচালকের নির্দেশে শহরের বেশ কয়েকটি এলাকায় ডাবের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। 

Advertisement

তিনি বলেন, শহরের ঢাকা বাসস্ট্যান্ড, সোনার পট্টি, মুক্তির মোড় ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডাব ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয় ভাইচার (রশিদ) সংরক্ষণ করছেন না। এছাড়া ডাবের মূল্য তালিকাও প্রদর্শন করা হচ্ছে না। অভিযানের সময় ইসলাম ডাব আড়ত ও ঈমাম ডাব আড়তে প্রত্যেকে ৫০০ টাকা এবং সাজু ডাব আড়তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। আর বাঁকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অধিকাংশ ডাব ব্যবসায়ীদের কাছে ভাইচার পাওয়া যায়নি। তবে কয়েকজনের কাছে ক্রয়ের ভাইচার পাওয়া গেছে। 

এছাড়া বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!