ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্যাপের পানি বোতলে ভরে বাজারজাত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১, ২৯ আগস্ট ২০২৩
ট্যাপের পানি বোতলে ভরে বাজারজাত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ট্যাপের পানি বোতলে ভরে সুপেয় পানি বলে বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়

নোয়াখালীর বেগমগঞ্জে ট্যাপের পানি বোতলে ভরে সুপেয় পানি বলে বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একইদিন দুপুরে বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের উপস্থিতিতে র‍্যাব এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পানি উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- এশিয়া ড্রিংকিং ওয়াটার, পিপাসা ড্রিংকিং ওয়াটার এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটার। এরমধ্যে এশিয়া ড্রিংকিং ওয়াটার ও পিপাসা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্রতিষ্ঠানের মালিকরা বেশি লাভের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতলে ভরে সুপেয় পানি বলে বাজারজাত করে আসছে। কারখানার কাগজপত্র হালনাগাদ না থাকা এবং লাইসেন্স না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। র‍্যাব-১১ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!