ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ডাবের দাম বেশি নেয়ায় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২৯ আগস্ট ২০২৩
রাজবাড়ীতে ডাবের দাম বেশি নেয়ায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে ডাবের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে চার ডাব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

এ সময় রাজবাড়ী জেলা আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) চাঁন মিয়া ও জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক অভিযানে সহায়তা করেন। 

Advertisement

জানা যায়, অভিযানে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে রাজবাড়ী সদর হাসপাতাল গেটের রুবেল ডাব ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে খোকন ফল ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে সোলায়মান স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে আজগর ডাব ভান্ডারকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় কাজী রকিবুল হাসান বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আরো কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!