ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৯ আগস্ট ২০২৩
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুসুল্লি নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন মাদরাসা শিক্ষক ও একজন কলেজছাত্রী। নিহত সাইফুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা। তিনি নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের চপই দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক ছিলেন।

এ ঘটনায় গুরুতর আহত বৃষ্টি আক্তার নামে শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি নান্দাইল উপজেলার ধঁরগাও গ্রামের আ. রাশিদের মেয়ে। তিনি মুসুল্লি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

Advertisement

নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার নিহতরা অটোরিকশাযোগে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে উপজেলার মুসুল্লি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা এমকে সুপার নামক বাসের সঙ্গে ধাক্কা লাগে অটোরিকশাটির। এতে শিক্ষক সাইফুল ঘটনাস্থলেই মারা যান। আর ঐ কলেজছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরো জানান, এই ঘটনায় আরো এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!