ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪২, ২৯ আগস্ট ২০২৩
মিরপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ ইবনে আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে মিরপুরের পল্লবী নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. রাজু বলেন, আমার বাবা পল্লবীর নতুন রাস্তায় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। 

Advertisement

পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!