গ্রেফতার মোস্তান আলী উপজেলার ভেবড়া গ্রামের বাসিন্দা এবং নিরোদচন্দ্র রায় উপজেলার থুমুনিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল আলম।
তিনি জানান, গত ২৪ এপ্রিল ১২ বছর বয়সী এক শিশুকন্যাকে চানাচুর ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে উপজেলার একটি আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মোস্তান আলী। এ ঘটনায় ঐ শিশুর বাবা থানায় মামলা করেন। তখন থেকে মোস্তান পলাতক ছিলেন। সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় থানার এসআই সাধন চন্দ্র পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
.png)
এদিকে, চেক ডিজ অনার মামলায় ৬ মাস সাজাপ্রাপ্ত আসামি থুমুনিয়া গ্রামের নিরোদকে একই দিনে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।