সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত স্বপ্না দাস বোয়ালী এলাকার আনন্দ দাসের মেয়ে এবং রুদেলা দাস একই এলাকার সুজন দাসের মেয়ে।
জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্বপ্না ও রুদেলা বাড়ির পাশের একটি মৎস্য খামারের কাছে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাদের একজন পা পিছলে মৎস্য খামারে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে যায়। এ সময় দু’জন পানিতে ডুবে যায়। দুপুরে ১টার দিকে স্থানীয়রা ঐ মৎস্য খামারে শিশু দুইটির লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেন।
.png)
বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।