ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে নদীতে ডুবে মাদরাসাছাত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ২৬ আগস্ট ২০২৩
মুন্সীগঞ্জে নদীতে ডুবে মাদরাসাছাত্রীর মৃত্যু
ঘটনাস্থল

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে আনিসা আক্তার মুনা নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামে কাজলা নদীতে এ ঘটনা ঘটে। মৃত আনিসা আক্তার মুনা (৯) হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের আমির হোসেনের মোল্লার মেয়ে। মুনা স্থানীয় হোসেন্দী দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, দুপুর ১২টার দিকে প্রতিবেশী সমবয়সী জান্নাত আক্তারের সঙ্গে মেঘনার নদীর শাখা কাজলা নদীর হোসেন্দী বড় ব্রিজ এলাকায় গোসল করতে যায় মুনা। দুইজন একসঙ্গে পানিতে নামলেও স্রোতের তোড়ে ভেসে যায় মুনা। এ সময় জান্নাতের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ১টার দিকে মুনাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, ঐ মাদরাসাছাত্রীর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে গজারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!