ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে খেলতে নর্দমায় ডুবে মরল ছোট্ট অতুষী 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ২৭ আগস্ট ২০২৩
খেলতে খেলতে নর্দমায় ডুবে মরল ছোট্ট অতুষী 
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় খেলতে খেলতে নর্দমায় ডুবে অতুষী রানী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু অতুষী ওই গ্রামের রতন চন্দ্রের মেয়ে।  

ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল অতুষী। এ সময় হঠাৎ পাশে থাকা নর্দমায় পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!