ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২শ’ কোটি টাকা আত্মসাৎ, সাজাপ্রাপ্ত বাবু গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ২৮ আগস্ট ২০২৩
১২শ’ কোটি টাকা আত্মসাৎ, সাজাপ্রাপ্ত বাবু গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাতকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।   

সোমবার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।  

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক। তিনি বলেন, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান। তিনি বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।  

ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২শ’ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!