ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ৯ আগস্ট ২০২৩
আখাউড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমিনুল ইসলাম তোফায়েল নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমিনুল আখাউড়ার উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়া গ্রামের মো. জামশেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চলতি আগস্ট মাসে চুরি ও চুরিকৃত মালামাল সংরক্ষণের দায়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিচারক আমিনুলকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ মামলার রায় প্রদানের আগে থেকেই আমিনুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক মো. আসাদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!