ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১৭ আগস্ট ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২৩ বছর ধরে পলাতক থাকা আশরাফ কারিকর নামে এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার আশরাফ কারিকর সাতক্ষীরার কালিগঞ্জ থানার মোকছেদ কারিকরের ছেলে। বুধবার র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং র‌্যাব-১ উত্তরা ঢাকার যৌথ অভিযানে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গা‌লিব জানান, সাজাপ্রাপ্ত আসামি আশরাফ কারিকর সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নড়াইল, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০১০ সালে আশরাফ কারিকর বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নড়াইল জেলার কালিয়া পুলিশের হাতে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে ঐ থানায় একটি মাদক মামলা করা হয়।

Advertisement

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন সাজা দেন। আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ২৩ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। পরবর্তীতে র‌্যাব-৬ গোপন তথ্যের ভিত্তিতে ঐ আসামিকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!